শর্তাবলি
I3PZone সাইট থেকে কেনাকাটা করলে নিচের শর্তগুলো প্রযোজ্য।
অর্ডার ও কনফার্মেশন
- অর্ডার দেওয়ার পর আমরা ফোন করে অর্ডার কনফার্ম করি। ফোনে না পেলে বা ভুল তথ্য দিলে অর্ডার বাতিল হতে পারে।
- স্টক শেষ হয়ে গেলে আমরা জানিয়ে অর্ডার বাতিল বা বদল করব।
দাম
সব দাম বাংলাদেশি টাকায় (৳)। অর্ডারের সময় যে দাম দেখানো হয়, সেটিই প্রযোজ্য। ছবির রং পর্দাভেদে সামান্য আলাদা দেখাতে পারে।
ডেলিভারি
- ডেলিভারি চার্জ: ঢাকার ভিতরে ৳৬০, ঢাকার বাইরে ৳১২০।
- সাধারণত ঢাকায় ১–২ দিন, ঢাকার বাইরে ২–৪ দিন লাগে। কুরিয়ারের কারণে দেরি হতে পারে।
পেমেন্ট
এখন ক্যাশ অন ডেলিভারি: পণ্য হাতে পেয়ে ডেলিভারিম্যানকে টাকা দিন। অনলাইন পেমেন্ট চালু হলে এখানে জানানো হবে।
বাতিল
পণ্য পাঠানোর আগে ফোন বা হোয়াটসঅ্যাপে জানিয়ে অর্ডার বাতিল করা যায়। পাঠানোর পর রিটার্ন ও এক্সচেঞ্জ নীতি প্রযোজ্য।
কুপন ও অফার
প্রতিটি কুপন ও কম্বো অফারের নিজস্ব শর্ত ও মেয়াদ আছে। একই অর্ডারে একাধিক কুপন ব্যবহার করা যায় না। অফার যেকোনো সময় বদলাতে বা বন্ধ হতে পারে।
আইন
এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত।
